× UCB Sticker Card
মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গোল প্রতিবেদক

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ১০:৩৭ এএম

ছেলে আর্জেন্টিনা মা ব্রাজিল

গোল প্রতিবেদক

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ১০:৩৭ এএম

ছেলে আর্জেন্টিনা মা ব্রাজিল

ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর জন্য কাউন্টডাউন এরই মধ্যে শুরু হয়ে গেছে। যে টুর্নামেন্টে প্রথমবারের মতো ৪৮টি দল অংশগ্রহণ করবে এবং সবমিলিয়ে ১০০টিরও বেশি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের এই ২৩তম আসরটি আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে বিশ্বকাপ ফুটবল নিয়ে ভক্তদের মাঝে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা। প্রিয় দলের পোশাক ও পতাকা দ্যুতি ছড়াচ্ছে ভক্তদের মাঝে। পিছিয়ে নেই তারকারাও। ফুটবল খেলার এ আসর নিয়ে নিজের অনুভূতি ও পছন্দের দল নিয়ে প্রত্যাশা জানিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস।

যে কারণে ব্রাজিল পছন্দ করেন জানিয়ে তিনি বলেন, ‘আমি ব্রাজিলের কট্টর সমর্থক। যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে। মজার বিষয় হচ্ছে আমার ছেলে আব্রাহাম খান জয় আর্জেন্টিনা পছন্দ করে। আমি নেইমারকে খুব পছন্দ করি। বিশেষ করে তার স্টাইল, খেলাধুলা থেকে শুরু করে সবকিছু। আর ব্যক্তিত্ব হিসেবে মেসিকে অনেক পছন্দ করি।’ অপু আরও বলেন, ‘বিশ্বকাপ আসলে উৎসবের আমেজ তৈরি হয়। অনেক ধরনের খাবার রান্না করে টিভির সামনে সবাই মিলে রাত জেগে খেলা উপভোগ করি। প্রিয় দলের যেদিন খেলা থাকে সে দিন তো আনন্দের সীমা থাকে না। খেলার এই সময়টা উৎসবমুখুর পরিবেশ তৈরি হয়।’

রূপালী বাংলাদেশ

Link copied!