× UCB Sticker Card
মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৬:৫৪ এএম

বিশেষ সম্মাননা পাচ্ছেন সৈয়দ আব্দুল হাদী

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৬:৫৪ এএম

বিশেষ সম্মাননা পাচ্ছেন সৈয়দ আব্দুল হাদী

ছয় দশকের বেশি সময় ধরে বাংলা গানকে সমৃদ্ধ করা সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীকে বিশেষ সম্মাননা দিচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। জাতীয় নাট্যশালা মিলনায়তনে আগামী শুক্রবার সন্ধ্যায় আয়োজন করা হয়েছে ‘কালজয়ী কণ্ঠ: শ্রদ্ধা ও ভালোবাসায় সৈয়দ আব্দুল হাদী’ নামের এক অনুষ্ঠানের। সেখানে এই শিল্পীকে সম্মাননা দেওয়া হবে।

জানা গেছে, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে শিল্পকলা একাডেমি।

সম্মাননা প্রসঙ্গে সৈয়দ আব্দুল হাদী বলেন, ‘শিল্পকলা একাডেমির মতো একটি জাতীয় প্রতিষ্ঠানের কাছ থেকে এমন স্বীকৃতি পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। দীর্ঘ সংগীতজীবনে শ্রোতাদের যে ভালোবাসা পেয়েছি, এই সম্মাননা সেই ভালোবাসারই আরেকটি বহির্প্রকাশ। আমি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।’

‘এমনও তো প্রেম হয়’, ‘চোখ বুজিলে দুনিয়া আন্ধার’, ‘যেও না সাথী’, ‘চক্ষের নজর এমনি কইরা’, ‘একবার যদি কেউ ভালোবাসতো’, কিংবা ‘আছেন আমার মোক্তার, আছেন আমার বারিস্টার’সহ এমন অনেক জনপ্রিয় গানের শিল্পী সৈয়দ আব্দুল হাদী।

ছয় দশকের বেশি সময়ের সংগীতজীবনে পাঁচবার ‘শ্রেষ্ঠ গায়ক’ শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এই শিল্পী। এ ছাড়া ২০০০ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে পান এই তিনি।

উল্লেখ্য, গুণী শিল্পীদের সম্মান জানানোর ধারাবাহিকতায় এর আগে বরেণ্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনকেও বিশেষ সম্মাননা প্রদান করেছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

রূপালী বাংলাদেশ

Link copied!