× UCB Sticker Card
মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৬:৫৪ এএম

পূজায় আসছে ‘দেশু ৭’

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৬:৫৪ এএম

পূজায় আসছে ‘দেশু ৭’

বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে আবারও একসঙ্গে বড় পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন দর্শক। সেই সূত্র ধরেই আসছে পূজায় মুক্তি পেতে চলেছে ‘দেশু ৭’। ইতোমধ্যেই সিনেমার কাজ শুরু হয়েছে এবং একে একে প্রকাশ্যে আসছে সিনেমা ঘিরে বিভিন্ন আপডেট।

এর আগে সামনে এসেছিল দেব ও অনির্বাণ ভট্টাচার্যের লুক। এবার ‘দেশু ৭’ সেট থেকে ছবি শেয়ার করলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা যায় তার হাতের একটি ছবি। সঙ্গে লেখা ‘#উবংযঁ৭’ এবং ‘উধু ২’। যদিও এখনো পর্যন্ত ছবিতে তার সম্পূর্ণ লুক প্রকাশ করা হয়নি। ফলে স্বাভাবিকভাবেই কৌতূহল আরও বেড়েছে দর্শকদের মধ্যে।

দেব-শুভশ্রী জুটির জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। গত বছর মুক্তি পেয়েছিল তাদের বহু প্রতীক্ষিত সিনেমা ‘ধূমকেতু’। যদিও সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছিল প্রায় এক দশক আগে, ২০১৫ সালে। নানা কারণে দীর্ঘদিন মুক্তি আটকে থাকার পর সিনেমাটি দর্শকের সামনে আসে। সেই সিনেমাকে ঘিরে অনুরাগীদের উন্মাদনাও ছিল চোখে পড়ার মতো।

‘ধূমকেতু’-এর প্রচারের সময় দীর্ঘদিন পর একসঙ্গে দেখা গিয়েছিল দেব ও শুভশ্রীকে। শুধু সিনেমার প্রচারেই নয়, বিভিন্ন অনুষ্ঠানে তাদের উপস্থিতি এবং পারস্পরিক সৌহার্দ্যও নজর কেড়েছিল ভক্তদের। এমনকি সামাজিক মাধ্যমেও তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন করে আলোচ্য বিষয় হয়ে উঠেছিল।

তবে সেই সময়ই একটি মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত হয়। এক সাক্ষাৎকারে শুভশ্রীকে নিয়ে দেবের একটি মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। পরে শুভশ্রীও নিজের মতামত জানান। বিষয়টি নিয়ে কিছুদিন আলোচনা চললেও সময়ের সঙ্গে সেই বিতর্ক অনেকটাই স্তিমিত হয়ে যায়।

এরপরও একাধিক অনুষ্ঠানে শুভশ্রী জানিয়েছেন, উপযুক্ত গল্প এবং চরিত্র পেলে তিনি অবশ্যই দেবের সঙ্গে আবার কাজ করতে আগ্রহী। পরে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যাওয়ায় জল্পনা আরও জোরালো হয়। বিশেষ করে পরমব্রত চট্টোপাধ্যায়ের ছেলে নিষাদের অন্নপ্রাশনের অনুষ্ঠানে তাদের উপস্থিতি অনেকের নজর কেড়েছিল।

অবশেষে সেই জল্পনাই বাস্তবে রূপ নিয়েছে ‘দেশু ৭’। দেব, শুভশ্রী এবং অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে তৈরি হতে চলা এই সিনেমাকে ঘিরে ইতোমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। আর শুভশ্রীর সাম্প্রতিক পোস্ট সেই উন্মাদনাকে আরও একধাপ বাড়িয়ে দিল বলেই মনে করছেন সিনেমাপ্রেমীরা।

রূপালী বাংলাদেশ

Link copied!