ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

বিশ্ব সমুদ্র দিবস

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৬:০৫ এএম

বিশ্ব সমুদ্র দিবস উপলক্ষে বরগুনার পাথরঘাটা উপজেলায় সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সমুদ্রদূষণ, বিশেষ করে প্লাস্টিক বর্জ্যরে ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। গতকাল সোমবার বলেশ্বর নদীর তীরবর্তী রুহিতা সমুদ্রসৈকতে শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএসের ফিসনেট প্রকল্প এ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পরিবেশবাদী সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ এবং পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের প্রতিনিধিরা। এ সময় বক্তব্য দেন নিজাম উদ্দিন, আরাফাত রহমান, শফিকুল ইসলাম খোকন, জাকির মুন্সি ও ইব্রাহিম হোসেন। আলোচনা সভায় বক্তারা বলেন, সমুদ্রের পানি ও সম্পদ মানবজাতির অস্তিত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমুদ্রকে দূষণমুক্ত রাখা এবং এর জীববৈচিত্র্য সংরক্ষণে সরকার, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।