তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থার ‘তথ্য আপা’ প্রকল্পের উদ্যোগে বরিশালের গৌরনদীতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা তথ্যকেন্দ্রের আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে এলাকার অর্ধশতাধিক নারী অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। এ ছাড়া বক্তব্য রাখেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইশতিয়াক ইবনে বাহার, ইউপি সচিব সৌরভ ভট্টাচার্য, তথ্য আপা প্রকল্পের তথ্যসেবা কর্মকর্তা শিল্পী বণিক এবং গ্রাম আদালত পরিচালনার উপজেলা সমন্বয়কারী দেলোয়ার হোসেন।

