২০২৬ বিশ^কাপে খেলতে হলে সম্পূর্ণ ফিট থাকতে হবে ভিনিসিয়ুস জুনিয়রকে। এমন কথাই স্পষ্ট করে জানিয়ে দিলেন ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি। তিনি এ-ও সাফ জানিয়ে দিলেন, তার নীতি খুব পরিষ্কার। যে খেলোয়াড় ১০০% ম্যাচের জন্য প্রস্তুত থাকবে, শুধু তাকেই দলে রাখা হবে। গত অক্টোবরে দলের সবচেয়ে বড় তারকা নেইমারকেও একই ধরনের সতর্কবার্তা দিয়েছিলেন আনচেলত্তি। সান্তোস ফরোয়ার্ডকে জানানো হয়েছিল, দলে ফিরতে হলে তাকে শতভাগ ফিট হয়ে আসতে হবে। ব্রাজিলিয়ান স্পোর্টস প্রোগ্রাম এসপোর্তে রেকর্ড-এ দেওয়া এক সাক্ষাৎকারে ইতালিয়ান কোচ বললেন, এই মানদ- সবার ক্ষেত্রেই সমান কঠোর। আনচেলত্তি বলেন, ‘আমাদের দলে অনেক উচ্চমানের ফুটবলার আছে, আর আমাকে তাদের মধ্য থেকে সেই খেলোয়াড়দের বেছে নিতে হবে, যারা ১০০% প্রস্তুত।’ তিনি আরও বলেন, ‘এটা শুধু নেইমারের ব্যাপার নয়, হতে পারে ভিনিসিয়ুসও। ভিনিসিয়ুস যদি ৯০ শতাংশ ফিট থাকে, তাহলে আমি এমন খেলোয়াড়কে ডাকব যে ১০০ শতাংশ প্রস্তুত, কারণ এটা খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি দল, বিশেষ করে আক্রমণভাগে, যেখানে আমাদের অসাধারণ সব খেলোয়াড় রয়েছে।’ চলতি বছরের জুনে প্যারাগুয়েকে ১-০ গোলে হারানোর ম্যাচে ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র, যা ব্রাজিলকে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে দেয়। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোয় অনুষ্ঠিত হবে এই বিশ^কাপ। এর আগে মার্চের আন্তর্জাতিক বিরতিতে (২৩ থেকে ৩১ মার্চের মধ্যে) বোস্টনে ফ্রান্সের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল।