× UCB Sticker Card
মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ১০:০৩ এএম

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ১০:০৩ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই একটি ট্রাকের পেছনে মুরগিবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এতে পিকআপের চালকসহ চারজনের মৃত্যু হয় এবং একজন গুরুতর আহত হন।

মঙ্গলবার (৯ জুন) ভোর সাড়ে ৪টার দিকে সখীপুর-সাগরদীঘি সড়কের কালিয়া ঘোনারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জামালপুরের বকশীগঞ্জ উপজেলার আবুল হাকিমের ছেলে নূরনবী (৬৪), নওগাঁর পত্নীতলা উপজেলার পলাশের ছেলে রফিকুল (১৮), নেত্রকোনার কেন্দুয়া উপজেলার এরশাদের ছেলে সাগর (২২) এবং ভোলা জেলার সেলিমের ছেলে সুমন (২৬)।

আহত জহিরুল ইসলাম (৪০) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর এলাকার বাসিন্দা। তিনি বাঁশবোঝাই ট্রাকটির সঙ্গে ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে ঢাকাগামী মুরগিবোঝাই পিকআপ ভ্যানটি সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। এ সময় ট্রাকে থাকা একজন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সখীপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আল মামুন জানান, নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!