× UCB Sticker Card
মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ১১:৫০ এএম

গ্রামবাসীর যাতায়াতে বাঁশের সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী মামুন 

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ১১:৫০ এএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা বাজার সংলগ্ন ধলেশ্বরীর শাখা নদীর ওপর প্রায় ২২০ মিটার লম্বা বাঁশের সাঁকো নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।

গতকাল সোমবার (৮ জুন) বিকেল ৫টার দিকে বাঁশের সাঁকোটি উদ্বোধন করেন আসন্ন ধল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন বিএনপির সাবেক অর্থবিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী আবদুস সালাম ভেন্ডার, সাবেক ইউপি সদস্য শরীফ মিয়া, ধল্লা বাজার মসজিদের ঈমাম তোফাজ্জল হোসেন, হাজী ছমির উদ্দিন প্রমুখ।

হাজী আবদুস সালাম, ছমিরউদ্দিন ও শরীফ মেম্বার বলেন, এ নদীর ওপর একটি ব্রিজ না থাকায় ধীর্ঘদিন ধরে আমরা কষ্ট করছি। প্রতিদিন শত শত শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী, কৃষক-শ্রমিকসহ হাজার হাজার স্থানীয় বাসিন্দারা চলাচল করে থাকে। বাঁশের সাঁকোটি নির্মাণে আমাদের অনেক উপকার হয়েছে।

স্থানীয়রা বলেন, ধল্লা, বাস্তা, গাজিন্দা, ধল্লা লক্ষ্মীপুর, উলাইল, চর উলাইল, গেলেপাড়া, খাসেরচর, ভাটিরচর, ফোর্ডনগর মোল্লা পাড়া, লাংগুলিসহ আশপাশের এলাকার প্রায় ১০ হাজার স্থানীয়রা এ বাঁশের সাঁকোর সুবিধা পাবে। এ ছাড়াও স্থানীয়রা চেয়ারম্যান প্রার্থী আবদুল্লাহ আল মামুনের কাছে সামনে নির্বাচনে ইনশাহআল্লাহ পাস করে সরকারিভাবে এ নদীর ওপর দিয়ে একটি ব্রিজ নির্মাণের দাবি জানান। 

চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল্লাহ আল মামুন বলেন, আমার পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম শামসুল হক ছিলেন এ জনপদের একজন প্রিয় রাজনৈতিক ব্যক্তিত্বের অধিকারী। আমি শুধু আমার পিতার রেখে যাওয়া ভালোবাসার মানুষদের সাথে সুখে দুঃখে সারা জীবন কাটিয়ে দিতে চাই। 
 

রূপালী বাংলাদেশ

Link copied!