× UCB Sticker Card
মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০২:৫১ পিএম

নাগেশ্বরীতে দুধকুমার নদের ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মানের দাবিতে মানববন্ধন

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০২:৫১ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

দুধকুমার নদের ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় বৃষ্টি উপেক্ষা করে উপজেলার বেরুবাড়ী ইউনিয়ন ৪নং ওয়ার্ড চর রহমানের কুটি এলাকায় দুধকুমার নদের তীরে ওই এলাকার সর্বস্তরের মানুষ দাঁড়িয়ে এ মানববন্ধন করে। বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালেব, সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন, ময়নাল হক, আজাদ হোসেন, রফিকুল মিয়া, হোসেন খাঁ, সুরত আলী প্রমুখ।

তারা জানান, সর্বগ্রাসী দুধকুমার নদ প্রতিবছর তার তাণ্ডবলীলা চালিয়ে এ এলাকায় গিলে খায় অনেক বসতভিটা, স্থায়ী স্থাপনা, বাগান ও ফসলি জমি। শুধু এ কারণে এখানকার মানুষ সবকিছু হারিয়ে প্রতিনিয়ত দরিদ্র হচ্ছে।

শুধু তাই নয়, গত কয়েক বছরে নদের ভাঙনে বদলে গেছে এ ইউনিয়নের মানচিত্র। ভাঙনকবলিত এলাকায় সরকারিভাবে কিছু জিও ব্যাগ ফেলা হলেও থামানো যাচ্ছে না দুধকুমারের আগ্রাসন। তাই স্থায়ী বাঁধ নির্মানের দাবি জানান তারা।

রূপালী বাংলাদেশ

Link copied!