× UCB Sticker Card
মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৮:৪০ পিএম

গভীর রাতে নারীর ঘরে বিএনপি নেতা, আটকের পর পিটুনি-বিয়ে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৮:৪০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

গভীর রাতে নারীর ঘরে এক বিএনপি নেতাকে ধরে পিটুনি দিয়েছে স্থানীয় জনতা। পরে দুজনের সম্মতিতে বিয়ে দেওয়া হয়েছে। সোমবার (৮ জুন) রাত ১২টার দিকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় এ ঘটনা ঘটে।

এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর আজ মঙ্গলবার (৯ জুন) অভিযুক্ত বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পরে ওই নারী বিদেশ চলে যান। কয়েকমাস আগে দেশে আসেন তিনি। এর মধ্যে বিএনপি নেতার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় রাতেই ওই নারীর বাড়িতে যাতায়াত করতেন ওই নেতা। বিষয়টি এলাকার লোকজনের নজরে আসে।

সোমবার রাতে স্থানীয়রা বাড়িটির আশপাশে গোপন পাহারা বসান। রাত ১১টার দিকে বিএনপি নেতা ওই নারীর ঘরে ঢোকেন। এরপর রাত ১২টার দিকে বাড়িটি ঘিরে ফেলেন ওঁৎ পেতে থাকা লোকজন। একপর্যায়ে তাদের আটক করে পিটুনি দেওয়া হয়।

খবর পেয়ে বাঁশতৈল ফাঁড়ির উপপরিদর্শক আতাউর রহমান ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। ছুটে আসেন বাঁশতৈল ইউপি সদস্য আব্দুল মান্নান, উপজেলা বিএনপির উপদেষ্টা সাবেক প্রধান শিক্ষক আলাউদ্দিন আল আজাদ, বাঁশতৈল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আক্কাছ, বিএনপি নেতা কিয়াম উদ্দিন। পরে দুজনের সম্মতিতে ৫ লাখ টাকা কাবিনে বিয়ে দেওয়া হয়।

এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন অভিযুক্ত বিএনপি নেতার আগের স্ত্রী-সন্তানরা। তারাও মারধর করেন ওই নেতাকে। পরে তাকে উদ্ধার করে একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

বাঁশতৈল ফাঁড়ির উপপরিদর্শক আতাউর রহমান জানান, জনতার হাতে আটকের খবর শুনে শত শত নারী-পুরুষ ঘটনাস্থলে যান। পরে রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতিতে মীমাংসার প্রক্রিয়া শুরু হলে তারা চলে আসেন।

Link copied!