× UCB Sticker Card
মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৯:২৩ পিএম

নারায়ণগঞ্জে বর্জ্যবাহী ট্রাকের চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৯:২৩ পিএম

আব্দুল কাদির জিলানী ও মো. মাসুম বিল্লাহ। ছবি : রূপালী বাংলাদেশ

আব্দুল কাদির জিলানী ও মো. মাসুম বিল্লাহ। ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্জ্যবাহী ট্রাকের নিচে চাপা পড়ে মোটর সাইকেল আরোহী ছাত্রদল ও যুবদল নেতা মৃত্যু হয়েছে।

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিমঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা ছয়টার দিকে জালকুড়ি দশপাইপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক।

নিহতরা হলেন- ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী (২৬) ও কুতুবপুরের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মো. মাসুম বিল্লাহ (২৭)।

জিলানী চাঁদপুরের মতলব উত্তর থানার মুক্তিকান্দি গ্রামের নান্নু খন্দকারের ছেলে এবং মাসুম পটুয়াখালীর দশমিনা থানার চাঁদপুরা গ্রামের বাদশা মিয়ার ছেলে। তারা দু’জনই নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনার কারণ নিয়ে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যাচ্ছে। স্থানীয়দের কেউ বলছেন, ট্রাকটি পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। আবার কেউ দাবি করছেন, পাশাপাশি চলার সময় ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার এসআই শাহ্ আলম মুঠোফোনে বলেন, নিহত দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে ছিলেন। তাদের মোটরসাইকেল ও নাসিকের বর্জ্যবাহী ট্রাকটি একইদিকে যাচ্ছিল। দু’জনই ট্রাকের চাকার সঙ্গে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও বলেন, মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!