× UCB Sticker Card
মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ১০:৩৭ পিএম

সীতাকুণ্ডে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার থেকে ১ লাখ ২৪ হাজার ইয়াবা উদ্ধার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ১০:৩৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি জব্দকৃত প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ইয়াবার পরিমাণ ১ লাখ ২৪ হাজার পিস, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা।

মঙ্গলবার (৯ জুন) রাত সাড়ে ৮টায় সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়মিত টহল চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে বিপুল পরিমাণ ইয়াবা পাচার করা হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে সন্দেহজনক একটি ঢাকামুখী প্রাইভেটকারকে থামার সংকেত দেয় পুলিশ।

কিন্তু সংকেত উপেক্ষা করে চালক দ্রুতগতিতে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া শুরু করে। একপর্যায়ে বড় দারোগারহাট ওজন স্কেলের সামনে গাড়িটি থামিয়ে চালকসহ পাচারকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে প্রাইভেটকারটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।

থানায় তল্লাশি চালানোর সময় গাড়ির ভেতরে একটি গ্যাস সিলিন্ডার দেখতে পায় পুলিশ। বিষয়টি চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) রাসেলকে জানানো হলে তার উপস্থিতিতে মঙ্গলবার রাতে সিলিন্ডারটি উদ্ধার করা হয়। পরে সিলিন্ডারের ভেতর বায়ুনিরোধক প্যাকেটে মোড়ানো বিপুল পরিমাণ ইয়াবা পাওয়া যায়।

ওসি মহিনুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। জব্দকৃত ইয়াবার পরিমাণ ১ লাখ ২৪ হাজার পিস, যার আনুমানিক মূল্য ৩ কোটি ৫০ লাখ টাকা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!