বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘Strategic Human Resource Management and Office Administration’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে বাউবির টিচার্স কনফারেন্স হলে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।
তিনি বলেন, বর্তমান চতুর্থ শিল্পবিপ্লব, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিনির্ভর পরিবর্তনের যুগে শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জনই যথেষ্ট নয়; কর্মক্ষেত্রে টিকে থাকতে হলে নিয়মিত দক্ষতা উন্নয়ন, আত্মউন্নয়ন এবং নতুন জ্ঞান অর্জন অপরিহার্য। প্রশিক্ষণ একজন পেশাজীবীর কর্মদক্ষতা, নেতৃত্বগুণ, যোগাযোগ সক্ষমতা ও সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রযুক্তিগত জ্ঞানের পাশাপাশি সফট স্কিল অর্জনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, একটি প্রতিষ্ঠানের সাফল্য কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা, সততা, দায়িত্ববোধ ও পেশাগত প্রতিশ্রুতির ওপর নির্ভর করে।
আধুনিক প্রশাসনিক ব্যবস্থাপনায় মানবসম্পদ উন্নয়নের গুরুত্ব তুলে ধরে তিনি দক্ষ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর প্রশাসন গড়ে তুলতে নিয়মিত প্রশিক্ষণের প্রয়োজন বলে জানান। তিনি বলেন, বাউবির কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের সক্ষমতা বৃদ্ধি করে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, উৎকর্ষ সাধন ও সেবার মান বৃদ্ধিতে আরও কার্যকর ও পেশাদার ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদেরও প্রশিক্ষণের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ।

