× UCB Sticker Card
মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

যশোর প্রতিনিধি

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ১১:৩২ এএম

শ্রেণিকক্ষে ৫০ দিন অনুপস্থিত, ১৯  শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত 

যশোর প্রতিনিধি

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ১১:৩২ এএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ১৯ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। শ্রেণিকক্ষে  ৫০ দিন অনুপস্থিত থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান অধ্যক্ষ প্রফেসর এসএম শফিকুল ইসলাম। 

কলেজ সূত্র জানায়, ৯ জুন মঙ্গলবার থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অথচ ১৯ শিক্ষার্থী ১৯ এপ্রিল থেকে ৮ জুন পর্যন্ত ক্লাসে অনুপস্থিত রয়েছে। এর মধ্যে বিজ্ঞানে ৩, মানবিকে ১৩ ও ব্যবসায়ী শিক্ষা শাখায় ৩ শিক্ষার্থী রয়েছেন। কলেজ কর্তৃপক্ষ এসব শিক্ষার্থীকে বারবার নোটিশ প্রদান করলেও তারা ক্লাসে উপস্থিত হয়নি। এ কারণে শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারছে না। তাদের টিসি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২০ জুন বোর্ডের টিসি দেওয়ার নির্ধারিত সময়। এ সময়ের মধ্যে ক্লাসে অনুপস্থিত থাকা ১৯ শিক্ষার্থীকে কলেজ থেকে টিসি গ্রহণ করতে বলা হয়েছে। কলেজের ওয়েবসাইটে দেওয়া চিঠির মাধ্যমে এটি জানানো হয়েছে। অন্যথায় তারা দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ হতে পারবে না।

কলেজের অধ্যক্ষ এসএম শফিকুল ইসলাম বলেন, কলেজের একাদশ শ্রেণির ১৯ শিক্ষার্থী ১৯ এপ্রিল থেকে ৮ জুন পর্যন্ত ক্লাসে অনুপস্থিত রয়েছে। ৯ জুন বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এদের বারবার নোটিশ দেওয়ার পরও ক্লাসে উপস্থিত হয়নি। এমনকি বার্ষিক পরীক্ষার প্রবেশপত্র নেয়নি। তাই এসব শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের আগামী ২০ জুনের মধ্যে কলেজ থেকে টিসি গ্রহণের জন্য ওয়েবসাইটে দেওয়া চিঠির মাধ্যমে বলা হয়েছে। এ সময়ের মধ্যে তারা যদি কলেজ থেকে টিসি গ্রহণ না করে, অন্যথায় তাদের দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ করা হবে না।
 

রূপালী বাংলাদেশ

Link copied!