ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

যশোরের শার্শায় আ.লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান টিংকু গ্রেপ্তার

বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: জুন ৯, ২০২৬, ১১:৫৬ এএম
ছবি- রূপালী বাংলাদেশ

যশোরের শার্শায় অভিযান চালিয়ে কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হাসান ফিরোজ আহম্মেদ টিংকুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার ওসি মারুফ হোসেন। এর আগে সোমবার রাতে উপজেলার চালিতাবাড়ি গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হাসান ফিরোজ আহম্মেদ টিংকু কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।
টিংকুর পরিবারের দাবি তিনি এলাকায় ছিলেন। কোনো নাশকতার সাথে তিনি জড়িত নন। আওয়ামী লীগ করার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত টিংকুর বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন থানায় ৪টি মামলা রয়েছে। সরকার পরিবর্তনের পর থেকে তিনি পলাতক ছিলেন। দীর্ঘদিন পর এলাকায় ফিরে নাশকতার পরিকল্পনা করছেন এমন গোপন খবরে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে যশোর আদালতে সোর্পদ করা হয়েছে।