ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আউশিয়া এলাকায় প্রথমবারের মতো মাদকবিরোধী গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধ এবং যুবসমাজকে সচেতন করার লক্ষ্যে গতকাল আয়োজিত এ গণজমায়েতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান। তিনি তার বক্তব্যে মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে।
পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, শৈলকুপা ওসি হুমায়ন কবির মোল্যা, পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়া, সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু, জেলা বিএনপির সহসভাপতি রাকিবুল হাসান খান দিপু, জেলা বিএনপির উপদেষ্টা মনিরুল ইসলাম হিটু, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মুক্তাদির আলম এবং পৌর কৃষকদলের আহ্বায়ক হাফিজুর রহমান।
এ ছাড়াও উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুল ইসলাম এবং পৌর যুবদলের সদস্য সচিব আজিজুর রহমানসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, মাদক সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ। যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তারা মাদক নির্মূলে প্রশাসন ও জনসাধারণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন