× UCB Sticker Card
মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৭:৩১ পিএম

মাটিরাঙ্গা জোনের উদ্যোগে সপ্তাহব্যাপী মানবিক সহায়তা কর্মসূচি

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৭:৩১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং তাদের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গার দুর্গম প্রফুল্ল কার্বারী পাড়া, কাতালমনি পাড়া ও মরাটিলায় সপ্তাহব্যাপী মানবিক ও উন্নয়নমূলক কর্মসূচি পরিচালনা করেছে মাটিরাঙ্গা সেনা জোন। কর্মসুচীর অংশ হিসেবে চিকিৎসা সেবা, বিনামুল্যে ঔষধ বিতরণ, আর্থিক সহায়তা, শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে রেশন সামগ্রী প্রদান করা হয়।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে স্থানীয় জনগণের কল্যাণে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান।

কর্মসূচির অংশ হিসেবে সেনাবাহিনীর অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে বিভিন্ন এলাকায় মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এতে নারী, পুরুষ, শিশু ও বয়স্কসহ বিপুল সংখ্যক চিকিৎসা বঞ্চিত মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন এবং বিভিন্ন রোগের জন্য বিনামূল্যে ওষুধ বিতরণ করেন।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান জানান, পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে বিভিন্ন জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও স্থানীয় জনগণের কল্যাণে এ ধরনের উন্নয়নমূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Link copied!