× UCB Sticker Card
মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৯:৫৬ এএম

লক্ষ্মীপুরে কৃষকদল নেতার ওপর বিএনপি নেতার হামলা

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৯:৫৬ এএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুরে কোনো কারণ ছাড়াই আমির হোসেন খান নামে এক কৃষকদল নেতাকে মারধর করে ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় আমিরের ছেলে আজমিরকেও পিটিয়ে আহত করা হয়। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা ওহাব মোল্লা ও তার লোকজনের বিরুদ্ধে অভিযোগ এনেছেন আমির। 

সোমবার (৮ জুন) বিকেলে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চর আলী হাসান গ্রামে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী আমির চররমনী মোহন ইউনিয়ন কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও অভিযুক্ত ওহাব একই ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, কৃষকদল নেতা আমির বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। পথ গতিরোধ করে ওহাব মোল্লা এবং তার ছেলে আল-আমিন ও রুহুল আমিনসহ কয়েকজন মিলে আমিরকে মারধর করেন। এ সময় আমিরের চিৎকার শুনে তার ছেলে আজমীর এগিয়ে আসলে থাকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দেন। 

কৃষকদল নেতা আমির হোসেন খান বলেন, ওহাব মোল্লা লোকজন নিয়ে আমার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় আমার কাছে থাকা ২ লাখ টাকা তারা ছিনিয়ে নিয়ে যায়। আমার ছেলে আজমিরকেও তারা মারধর করেছে। আমাদের দুজনের হাতের হাড় ভেঙে গেছে। 

এ ব্যাপারে বক্তব্য জানতে চেষ্টা করেও বিএনপি নেতা ওহাব মোল্লার সাথে কথা বলা সম্ভব হয়নি। তবে ওহাব মোল্লার ছেলে আল-আমিন বলেন, একটি জমি নিয়ে আমির ও তার লোকজন আমাদের ওপর হামলা করেছে। আমার বাবাসহ কয়েকজন আহত হয়েছে। তবে আমিরদের কেউ আহত নেই। তারা মিথ্যা অভিযোগ দিচ্ছে। 

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, মারামারি ঘটনা কেউ আমাদের জানায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

রূপালী বাংলাদেশ

Link copied!