মৌলভীবাজারের রাজনগর ও শ্রীমঙ্গল উপজেলায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) বিকেলে রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের বালিসহস্র এলাকার বাসিন্দা আব্দুর রউফের ছেলে রাতুল আহমেদ (২৫) এবং শ্রীমঙ্গল উপজেলার খাইছড়া চা বাগানের শ্রমিক বিশ্বক্ষেত ভূইয়ার ছেলে শিল্পী ভূইয়া (৩০) নিজ নিজ বসতবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সুপারিশক্রমে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন