× UCB Sticker Card
মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ১১:৪২ এএম

জন্মদিন পালন করে বাড়ি ফেরার পথে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ১১:৪২ এএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের গফরগাঁওয়ে নিজের জন্মদিন পালন করে বাসায় ফেরার পথে নাহিয়ান রবিন (২৩) নামে এক ছাত্ররীগ কর্মীকে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। 

নিহত নাহিয়ান রবিন গফরগাঁও পৌর এলাকার সিলাশী গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। রবিন স্থানীয় একটি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী ছিলেন।

সোসবার (৮ জুন) রাত পৌনে ১টার দিকে গফরগাঁও পোর শহরের মাজার রোড এলাকায় মোটরসাইকেল গতিরোধ করে কুপানোর ঘটনা ঘটে। পরে তাকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নাহিয়ান রবিন তার বাবার একমাত্র সন্তান। গতকাল সোমবার রাতে উপজেলার জেলা পরিষদ ডাক বাংলোতে বন্ধুদের নিয়ে জন্মদিন পালন করেন। জন্মদিন পালন শেষে এক বন্ধুকে নিয়ে মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন।

বাসায় ফেরার পখে মাজার রোড এলাকায় আসতেই আগে থেকে ওঁৎ পেতে থাকা মুখোশধারি অজ্ঞাত ৫-৬ জন তার মোটরসাইকেল গতিরোধ করে। পরে নাহিয়ান রবিন কিছু বুজে উঠার আগেই তাকে কুপিয়ে ও রড় দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে চলে যায়। পরে স্থানীয়রা টের পেয়ে উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেলে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন, নাহিয়ান রবিন ছাত্রলীগ কর্মী ছিল। তার কোনো পদ ছিল না। তবে, বর্তমানে ছাত্রলীগের দলীয় কাজের সাথে তার কোনো সম্পৃক্তা ছিল না।

গফরগাঁও থানার ওসি মো. আতিকুর রহমান বলেন, আমরা সকালে কলেজছাত্রের মৃত্যুর খবর পেয়েছি। আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।

রূপালী বাংলাদেশ

Link copied!