× UCB Sticker Card
মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৩:৪৭ পিএম

স্কুল ছাত্রীকে হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৩:৪৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পাবনা সদর উপজেলায় ৯ম শ্রেণীর ছাত্রী রিয়াকে হত্যাকাণ্ডের জেরে আসামিদের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়। এর আগে সোমবার (৮ জুন) বিকেলে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের পূর্ব রাঘবপুর এলাকার তজির উদ্দিন শেখের ছেলে সুমন শেখ, পাশ্ববর্তী নতুন পাড়া এলাকার শকুর হোসেনের ছেলে সাইফুল ইসলাম সাব্বির এবং একই এলাকার ইউসুফের ছেলে সাপু।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (৩ জুন) সকালে পাবনা সদর উপজেলার ভাড়ারায় পদ্মা নদীর তীরে বস্তা বন্ধি অবস্থায় রিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়ির নিহত রিয়ার চাটাতো ভাইসহ তিনজনকে আটক করে।

মরদেহ উদ্ধারের পরের দিন (৪ জুন) রিয়ার দাফন করা হয়। দাফন শেষে উত্তজিত জনতা আসামিদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। অগ্নিকাণ্ডে বাড়িতে থাকা এনপিজি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আশপাশের বেশ কয়েকজন দগ্ধ হোন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। দগ্ধরা সবাই প্রতিবেশী ও উৎসুক জনতা।

পাবনা সদর থানার ওসি তরিকুল ইসলাম জানান, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!