× UCB Sticker Card
মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ১১:০৯ এএম

শেরপুরে কিশোর গ্যাংয়ের নৃশংস হামলার ১০ দিন পর মারা গেল পলিটেকনিক ছাত্র সায়িব 

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ১১:০৯ এএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

শেরপুরে কিশোর গ্যাংয়ের হামলার ১০ দিন পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আল মুহতাসিম সায়িব (১৭) নামে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুর অভিযোগ উঠেছে। সে শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং শেরপুর পৌর এলাকার দমদমা কালিগঞ্জ মহল্লার মালেক মিয়ার একমাত্র সন্তান। 

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ২৯ মে শুক্রবার তাতালপুর বিএম কলেজ রোডে বেশ কয়েকজন কিশোর গ্যাং সদস্য সংঘবদ্ধ হয়ে সায়িবের ওপর হামলা করে। এতে সে গরুতর আহত হলে তাকে প্রথমে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল (৮ জুন) সোমবার সে মারা যায়।  

এদিকে এ ঘটনায় শেরপুর সদর থানায় ১৫ জনকে আসামি করে আগেই একটি মামলা দায়ের করা হয়েছিল। এখন সেটি হত্যা মামলায় রূপান্তরিত হবে বলে জানিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ওসি মো : সোহেল রানা। তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি। অভিযুক্তদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। 

রূপালী বাংলাদেশ

Link copied!