× UCB Sticker Card
মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৩:৪৫ পিএম

তাড়াশ পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বসতবাড়ি ও অফিস

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৩:৪৫ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ জুন) বেলা ১১টার দিকে পৌর শহরের একটি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে মৃত শম্ভু মালের ছেলে সুজন মালের বসতবাড়ি থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বসতবাড়ি, আশপাশের কয়েকটি গোডাউন এবং সমকাল পত্রিকার তাড়াশ উপজেলা প্রতিনিধির কার্যালয়ে।

আগুনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পাশাপাশি তাড়াশ ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এদিকে আগুনে ঘরের ভেতরে থাকা নগদ টাকা, আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
তাড়াশ ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত করা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!