র্যাব-১, সিপিসি-৩ পূর্বাচল ক্যাম্পের বিশেষ অভিযানে রাজধানীর উত্তরা এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র্যাব-১ সূত্র।
জানা যায়, অভিযান চলাকালে তাদের কাছ থেকে ১৫০ বোতল এস্কাফ সিরাপ, ১০ বোতল ফেন্সিডিল এবং নগদ ১ লাখ ১৪ হাজার ৩৮০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে আরও জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মাদক বিক্রির সময় তাদের হাতেনাতে আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন