ঢাকা বুধবার, ১০ জুন, ২০২৬

উত্তরায় মাদক কারবারি চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ১০, ২০২৬, ১২:৫০ এএম
ছবি : সংগৃহীত

র‌্যাব-১, সিপিসি-৩ পূর্বাচল ক্যাম্পের বিশেষ অভিযানে রাজধানীর উত্তরা এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র‍্যাব-১ সূত্র।

জানা যায়, অভিযান চলাকালে তাদের কাছ থেকে ১৫০ বোতল এস্কাফ সিরাপ, ১০ বোতল ফেন্সিডিল এবং নগদ ১ লাখ ১৪ হাজার ৩৮০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব সূত্রে আরও জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মাদক বিক্রির সময় তাদের হাতেনাতে আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।