× UCB Sticker Card
মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৫:৩২ পিএম

৬ বিষয়ের অনার্স কোর্স বাতিল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৫:৩২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাংলা, ইতিহাস ও দর্শনসহ প্রায় ৬টি বিষয়ের অনার্স (সম্মান) কোর্স বাতিল করা হতে পারে বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, এ বিষয়টি আমি নিউজ হিসেবে দেখেছি। সরকারের পক্ষ থেকে অফিসিয়াল জানানোর আগ পর্যন্ত বিষয়টি গুরুত্ব না দেওয়ার জন্য বলছি।

মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, এসব বিষয়ে অনার্স থাকবে না, আমি মনে করি না। তবে আমরা কতগুলো জায়গায় রাখব, কয়টা বিশ্ববিদ্যালয়ে থাকবে, সে আলাপ হতে পারে। কারণ আমরা বারবার বলছি আমাদের দক্ষ জনগোষ্ঠী প্রয়োজন। প্রতি বছর আমাদের দেশে ২১ থেকে ২২ লাখ মানুষ কর্ম বাজারে প্রবেশ করে। এখান থেকে সর্বোচ্চ সরকারি, বেসরকারি মিলিয়ে ৭ থেকে ৮ লাখের বেশি মানুষের কর্মসংস্থান হয় না।

এদিকে কোর্স বাতিলের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানা গেছে। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক বলেন, অনার্স (স্নাতক সম্মান) পর্যায় থেকে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা একটি সভায় সেটি নিয়ে প্রাথমিকভাবে আলোচনা করেছিলেন। সেটা তো আর চূড়ান্ত সিদ্ধান্ত বলা যায় না।

উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি ২০২৭ সালের শিক্ষাবর্ষের জন্য নতুন শিক্ষাক্রম সংস্কার এবং কয়েকটি নতুন বিষয় যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছে। তবে ওই সংস্কার পরিকল্পনার কোথাও অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস বা দর্শন বিষয় বাতিলের কোনো ঘোষণা বা প্রস্তাব দেওয়া হয়নি।

Link copied!