× UCB Sticker Card
মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ১১:৪৪ এএম

ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের আন্দোলনে এবার নারী আমানতকারীরা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ১১:৪৪ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান মো. খুরশীদ আলমের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে এবার যোগ দিয়েছেন নারী আমানতকারীরা। মঙ্গলবার (৯ জুন) রাজধানীর মতিঝিলের দিলকুশায় ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে শতাধিক নারী অংশ নেন।

‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে নারী-পুরুষ উভয় আমানতকারীরা অংশগ্রহণ করেন। গত এক সপ্তাহের বেশি সময় ধরে চলা এ আন্দোলনে এর আগে মূলত পুরুষ গ্রাহকরাই অংশ নিয়েছিলেন।

আন্দোলনকারী নারী আমানতকারীরা বলেন, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও নিজেদের আমানতের নিরাপত্তার স্বার্থে তারা আন্দোলনে যুক্ত হয়েছেন। তাদের দাবি, ব্যাংকটির স্বচ্ছ ও জবাবদিহিমূলক পরিচালনা নিশ্চিত করতে হবে এবং গ্রাহকদের আস্থা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

এক নারী আমানতকারী বলেন, ইসলামী ব্যাংক শরিয়াহভিত্তিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। এ কারণে বহু গ্রাহক ব্যাংকটির ওপর আস্থা রেখে বিনিয়োগ ও সঞ্চয় করেন। ব্যাংকের স্থিতিশীলতা বজায় রাখা সবার স্বার্থেই গুরুত্বপূর্ণ।

বিক্ষোভকারীরা ব্যাংকের চেয়ারম্যান মো. খুরশীদ আলমের নিয়োগ বাতিল, পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খানের পুনর্বহালের দাবি জানান।

এর আগে ১ জুন ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে একই দাবিতে মানববন্ধন কর্মসূচি শুরু হয়। সে সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হস্তক্ষেপ করে। এরপর থেকেই ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করে আসছে সচেতন গ্রাহক ফোরাম।

উল্লেখ্য, গত ২৪ মে ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম. জুবায়দুর রহমান পদত্যাগ করেন। পরে সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এরপর থেকেই গ্রাহক ও শেয়ারহোল্ডারদের একটি অংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়। একই সময় ব্যাংকের সাবেক এমডি মো. ওমর ফারুক খানের পদত্যাগও আলোচনার জন্ম দেয়।

রূপালী বাংলাদেশ

Link copied!