× UCB Sticker Card
মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০২:৪৫ পিএম

সারা দেশে বজ্রপাতসহ বৃষ্টির শঙ্কা, কোন বিভাগে কখন?

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০২:৪৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সারা দেশে আগামীকাল বুধবার (১০ জুন) সকাল ৮টার মধ্যে হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া গবেষকরা।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

তিনি জানান, বর্তমানে ময়মনসিংহ, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় ইতোমধ্যে হালকা বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। আজ মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিটের পর থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত দেশের অর্ধেকের বেশি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তার পূর্বাভাস অনুযায়ী রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় এই বৃষ্টিপাত হতে পারে।

বিভাগভিত্তিক পূর্বাভাসে বলা হয়েছে

রংপুর বিভাগ: বিভাগের সব জেলায় রাত ১০টার পর থেকে সকাল ৮টার মধ্যে বৃষ্টি হতে পারে।

রাজশাহী বিভাগ: জয়পুরহাট, নওগাঁ, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জে রাত ১০টার পর থেকে সকাল ৮টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ময়মনসিংহ বিভাগ: পূর্বাভাসের সময় বিভাগের সব জেলাতেই বৃষ্টি হচ্ছিল, যা দুপুর ৩টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর রাত ১০টার পর আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সিলেট বিভাগ: বিভিন্ন উপজেলায় বৃষ্টি চলমান রয়েছে, যা দুপুর ৩টা পর্যন্ত থাকতে পারে। এরপর রাত ১০টার পর পুনরায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঢাকা বিভাগ: গাজীপুর ও কিশোরগঞ্জে বৃষ্টি হচ্ছে, যা দুপুর ৩টা পর্যন্ত চলতে পারে। পরে টাঙ্গাইল, গাজীপুর ও কিশোরগঞ্জে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

খুলনা বিভাগ: সন্ধ্যার আগে বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও রাত ৭টা থেকে ১২টার মধ্যে সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটে বৃষ্টি হতে পারে।

বরিশাল বিভাগ: বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলার উত্তরাঞ্চলে বিকেল ৪টার পর থেকে রাত ১২টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

চট্টগ্রাম বিভাগ: ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।

রূপালী বাংলাদেশ

Link copied!