× UCB Sticker Card
মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৭:২৮ পিএম

আইকাও’র সহযোগিতায় সিভিল এভিয়েশন একাডেমিতে নিরাপত্তা প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৭:২৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO)-এর সহযোগিতায় সিভিল এভিয়েশন একাডেমি, বাংলাদেশে আয়োজিত ‘ICAO-Capped Aviation Security National Inspector Course’ সফলভাবে সম্পন্ন হয়েছে।

৭ কর্মদিবসব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে দেশি-বিদেশি মোট ১২ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন এবং সফলভাবে কোর্স সম্পন্ন করেন। প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল এভিয়েশন নিরাপত্তা তদারকি ব্যবস্থায় দক্ষ ও যোগ্য জাতীয় পরিদর্শক (National Inspector) তৈরি করা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তাদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি করা।

কোর্সে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ICAO ইন্সট্রাক্টর মোহাম্মদ আলমগীর।

কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর মোহাম্মদ আসিফ ইকবাল। তিনি প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের বিমান নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী। তিনি কোর্সের সফল সমাপ্তিতে সন্তোষ প্রকাশ করে বলেন, ভবিষ্যতেও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণের মাধ্যমে দেশের বিমান চলাচল খাতের মানবসম্পদ উন্নয়নে একাডেমি কাজ করে যাবে।

আয়োজকরা জানান, আসন্ন ICAO সিকিউরিটি অডিটে এই প্রশিক্ষণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, বিশেষ করে এভিয়েশন সিকিউরিটি ইন্সপেক্টরদের দক্ষতা ও প্রস্তুতি উন্নয়নের ক্ষেত্রে।

Link copied!