× UCB Sticker Card
মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৭:৫০ পিএম

পে-স্কেল নিয়ে বরাদ্দ চূড়ান্ত, বাতিল হচ্ছে বিশেষ সুবিধা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৭:৫০ পিএম

পে-স্কেল। ছবি : সংগৃহীত

পে-স্কেল। ছবি : সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের জন্য পে-স্কেলে বরাদ্দ চূড়ান্ত করেছে সরকার। এ ছাড়া কর্মকর্তা-কর্মচারীদের বেতন কত টাকা বাড়ছে সেটিও চূড়ান্ত করেছে অর্থ মন্ত্রণালয়।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নবম পে-স্কেল বাস্তবায়নের জন্য আসন্ন বাজেটে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রথম ধাপে সরকারি চাকরিজীবীদের মূল বেতনের ৫০ শতাংশ বৃদ্ধি করা হবে। তবে পে-স্কেল বাস্তবায়ন হলে চাকরিজীবীদের বিশেষ সুবিধা বাতিল হয়ে যাবে। ফলে সবমিলিয়ে ৩৫ থেকে ৪০ শতাংশ বেতন বৃদ্ধি পাবে।

সূত্রের তথ্য বলছে, আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা সুপারিশ করা মূল বেতনের ৫০ শতাংশ পাবেন। বাকি ৫০ শতাংশ পাবেন পরের অর্থবছরে। তার পরের অর্থবছরে পাবেন তারা ভাতা, অর্থাৎ ২০২৮-২৯ অর্থবছর থেকে বেতন-ভাতা সবই পাবেন সরকারি কর্মচারীরা। 

নাম প্রকাশে অনিচ্ছুক অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, নতুন অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী সরকারি চাকরিজীবীদের নিয়ে কথা বলবেন। কেন আংশিক সুপারিশ বাস্তবায়ন করা হচ্ছে, সে ব্যাখ্যাও দিতে পারেন অর্থমন্ত্রী।

ওই কর্মকর্তা আরও বলেন, মে মাসের মাঝামাঝি সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সচিবালয়ে অর্থমন্ত্রী যখন বাজেটের নানা দিক নিয়ে আলোচনা করেন, তখন সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়নের বিষয়টিও আলোচনায় ছিল। মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের নেতৃত্বাধীন কমিটি যে তিন ধাপে নতুন বেতনকাঠামো বাস্তবায়নের সুপারিশ করেছে, প্রধানমন্ত্রী তাতেই সম্মতি দিয়েছেন। ফলে ওই সুপারিশ অনুযায়ীই নবম পে-স্কেল কার্যকর হবে।

Link copied!