সুইজারল্যান্ডের জেনেভায় ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলন ২০২৬-এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৪৫টি দেশের মন্ত্রী ও ডেলিগেট সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এতে সভাপতিত্ব করেন।
মঙ্গলবার (৯ জুন) সুইজারল্যান্ডের জেনেভাস্থ জাতিসংঘ কার্যালয়ের সভাকক্ষে স্থানীয় সময় সকালে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
বৈঠকে ধন্যবাদ জ্ঞাপন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার।
বৈঠক পরিচালনা করেন সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ও বাংলাদেশের স্থায়ী মিশনের প্রতিনিধি নাহিদ সোবহান।
উক্ত সভায় এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের মন্ত্রী ও ডেলিগেট প্রধানরা উপস্থিত ছিলেন। সভায় আঞ্চলিক সম্পর্ক জোরদার করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

