× UCB Sticker Card
মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৭:৩৫ পিএম

বৃষ্টিতে আটকে আছে বাংলাদেশের জয়

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৭:৩৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয়ের খুব কাছাকাছি পৌঁছে গেছে বাংলাদেশ। তবে ম্যাচের শেষ মুহূর্তে বৃষ্টি হানা দেওয়ায় খেলা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, ফলে নিশ্চিত জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হয়।

টস হেরে আগে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৪ রান তোলে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৮৬ রানে অপরাজিত থাকেন মোসাদ্দেক হোসেন। এছাড়া নাজমুল হোসেন শান্ত ৬৭ এবং তানজিদ হাসান তামিম ৫৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। শেষ দিকে তাসকিন আহমেদের ১৬ বলে ২০ রানের ঝড়ো ক্যামিও দলকে বড় সংগ্রহ এনে দেয়।

২৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে অস্ট্রেলিয়া। বাংলাদেশের পেস ও স্পিন আক্রমণের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। খেলা বন্ধ হওয়ার সময় ৪২.২ ওভারে ৯ উইকেটে তাদের সংগ্রহ ১৯১ রান। জয়ের জন্য তখনও প্রয়োজন ছিল ৪৬ বলে ৯৪ রান, হাতে ছিল মাত্র একটি উইকেট।

তবে ম্যাচ শেষ হওয়ার আগেই বৃষ্টি নামায় খেলা বন্ধ হয়ে যায়। আবহাওয়া অনুকূলে এলে খেলা পুনরায় শুরু হবে। আর যদি আর খেলা সম্ভব না হয়, তাহলে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে বাংলাদেশই জয়ী হবে, কারণ নির্ধারিত সময় পর্যন্ত তারা এগিয়ে রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!