× UCB Sticker Card
মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ১২:৪৯ পিএম

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ১২:৪৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

হরমুজ প্রণালির কাছে একটি মার্কিন অ্যাপাচি আক্রমণকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় দুই পাইলট নিরাপদে আছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, পাইলটরা ভালো আছেন। এ বিষয়ে আমরা আগামীকাল একটি প্রতিবেদন প্রকাশ করব, তবে পাইলটরা নিরাপদে আছেন।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, হরমুজ প্রণালির কাছে একটি মার্কিন অ্যাপাচি গানশিপ বিধ্বস্ত হয়েছে। তবে ঠিক কী কারণে হেলিকপ্টারটি ভূপাতিত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রতিবেদন অনুযায়ী, হেলিকপ্টারটিতে থাকা দুই পাইলটকে সফলভাবে উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনার কারণ এবং হেলিকপ্টারটির ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

ঘটনার বিষয়ে আরও বিস্তারিত জানাতে শিগগিরই আনুষ্ঠানিক প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হওয়ায় এ অঞ্চলে সামরিক যানের এমন ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।

সূত্র : আলজাজিরা

রূপালী বাংলাদেশ

Link copied!