× UCB Sticker Card
বুধবার, ১০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ১১:৫৩ পিএম

এয়ার ইন্ডিয়া ফ্লাইটে যাত্রী ভাঙল জানালা, চাপে ক্রু

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ১১:৫৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভারতের চণ্ডীগড় থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে এক যাত্রী অবতরণের ঠিক আগে বিমানের জানালার কাচ ভেঙে ফেলেন।

মঙ্গলবার (৯ জুন) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ ঘটনার বিস্তারিত তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ওই যাত্রীকে এয়ারলাইনের অভ্যন্তরীণ কমিটির কাছে পাঠানো হয়েছে। কমিটি সিদ্ধান্ত নেবে তাকে ‘অবাধ্য যাত্রী’ ঘোষণা করে নো-ফ্লাই তালিকায় অন্তর্ভুক্ত করা হবে কি না।

ঘটনাটি গত রোববার চণ্ডীগড় থেকে দিল্লিগামী এয়ার১৮৭৯ ফ্লাইটে ঘটে। 

একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়, কেবিন ক্রুদের পক্ষ থেকে বারবার মৌখিক ও লিখিত সতর্কবার্তা দেওয়া সত্ত্বেও যাত্রীটি জানালার ভেতরের কাচ ভেঙে ফেলেন।

আরেক কর্মকর্তা জানান, ঘটনার পরপরই গ্রাউন্ড স্টাফকে অবহিত করা হয় এবং ফ্লাইটটি দিল্লিতে অবতরণের পর যাত্রীকে বিমানবন্দর কর্মী ও নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

এয়ার ইন্ডিয়া ঘটনাটি নিশ্চিত করেছে। সংস্থার এক মুখপাত্র বলেন, ৭ জুন চণ্ডীগড় থেকে দিল্লিগামী ফ্লাইট এয়ার১৮৭৯ একটি উচ্ছৃঙ্খল যাত্রীর কারণে সৃষ্ট ঘটনার পর নিরাপদে দিল্লিতে অবতরণ করে। ককপিট ক্রু নির্ধারিত নিয়ম মেনে পরিস্থিতি মোকাবিলা করেন এবং যাত্রীকে সতর্ক করার পর বিষয়টি বিমানবন্দরের নিরাপত্তা বিভাগকে জানানো হয়। ফ্লাইট চলাকালীন কোনো সময়েই যাত্রী, ক্রু বা বিমানের নিরাপত্তা বিঘ্নিত হয়নি।

এয়ারলাইনটি জানায়, অবতরণের পর যাত্রীকে নিরাপত্তা সংস্থার হাতে তুলে দেওয়া হয় এবং বিষয়টি নিয়ন্ত্রক কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

মুখপাত্র আরও বলেন, যাত্রী ও কর্মীদের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে এমন আচরণের ক্ষেত্রে এয়ার ইন্ডিয়া জিরো-টলারেন্স নীতি অনুসরণ করে।

২০১৭ সালের বেসামরিক বিমান চলাচল বিধি (সিএয়ার) অনুযায়ী, এ ধরনের ঘটনা এয়ারলাইনের অভ্যন্তরীণ কমিটির কাছে পাঠানো হয়।

কমিটির কাছে নিষেধাজ্ঞার ধরন ও সময়কাল নির্ধারণের জন্য ৩০ দিন সময় থাকে। এই সময়ে এয়ারলাইন চাইলে সর্বোচ্চ ৩০ দিনের জন্য অস্থায়ী নিষেধাজ্ঞা দিতে পারে।

একজন বিমানবন্দর কর্মকর্তা জানান, যাত্রীটি আক্রমণাত্মক আচরণ করছিলেন এবং কেবিন ক্রুদের বারবার সতর্কবার্তা উপেক্ষা করেন। তবে নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেওয়ার পর তিনি বারবার ক্ষমা চাইতে থাকেন।

কর্মকর্তারা আরও জানান, সোমবার সকালে দিল্লি বিমানবন্দরে পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করেন ওই যাত্রী।

Link copied!