বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসন সেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং এ খাতে গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নিতে প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকেশন এবং বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। গতকাল সোমবার বুয়েটের ইসিই ভবনের ৬৩৪ নম্বর কক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বুয়েট ইইই বিভাগের প্রধান অধ্যাপক ড. শরীফ মোহাম্মদ মমিনুজ্জামান। পরে প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকেশনের কার্যক্রমের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সমঝোতা স্মারকের মূল বিষয়বস্তু উপস্থাপন করেন বুয়েট ইইই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আরিফুল হক।

