ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

এনসিপির প্রার্থী আদীবের ওপর বিএনপির হামলার অভিযোগ

রূপালী ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ১২:২৪ পিএম
আরিফুল ইসলাম আদীব। ছবি : সংগৃহীত

ঢাকা-১৮ আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবের ওপর বিএনপির নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। 

সোমবার (২৬ জানুয়ারি) সকালে রাজধানীর খিলক্ষেত থানার ডুমনী নূরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপি নেতা আরিফুর রহমান তুহিন। 

তিনি বলেন, ঢাকা-১৮ আসনে এনসিপি প্রার্থী আরিফুল ইসলাম আদীবের ওপর বিএনপি নেতা দিদার মোল্লার নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালায়। আজ সকালে তিনি ওই এলাকায় গণসংযোগে গিয়েছিলেন। এই আসনে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর। গতকালও তার নেতাকর্মীরা আমাদের সমর্থকদের হেনস্তা করে। বিষয়টি জাহাঙ্গীরকে অবগত করা হলে এমনটা আর হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তার পরদিনই হামলা হলো।

এ ব্যাপারে এনসিপি প্রার্থী আরিফুল ইসলাম বলেন, আমার সহযোদ্ধারা প্রতিরোধ গড়ে তুলছে। এইখান থেকে আমার লাশ যাবে, তবুও প্রোগ্রাম করে যাব ইনশাআল্লাহ।