ঢাকা রবিবার, ০৭ জুন, ২০২৬

যশোর-১ ও ২ আসনের দায়িত্ব পেলেন সাবিরা সুলতানা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০৬:০৩ পিএম
ছবি : সংগৃহীত

যশোর-১ ও ২ আসনের উন্নয়ন তদারকি এবং রাজনৈতিক সমন্বয়ের দায়িত্ব পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ঝিকরগাছা উপজেলার সাবেক চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সাবিরা সুলতানা। একইসাথে যশোর-৪ ও ৫ আসনে দায়িত্ব পেয়েছেন সংরক্ষিত মহিলা আসনের এমপি সুলতানা আহমেদ।

জাতীয় সংসদ ভবনে শনিবার বিকেলে সরকারদলীয় সংসদ সদস্যদের সংসদীয় সভা অনুষ্ঠিত হয়। সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সভা চলে এদিন সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত।  সভা পরিচালনা করেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। 

সভায় আনুষ্ঠানিকভাবে জানানো হয়, দলের ৩৬ নারী এমপিকে বিরোধী দলের ৭৯টি আসনের দায়িত্ব দেওয়া হয়েছে। স্বাগত বক্তব্য দেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংশ্লিষ্ট সূত্রে আজ রোবাবর জানা যায়, বিরোধী দলের সংসদ সদস্যদের আসনের উন্নয়ন তদারকিতে বিএনপির নারী এমপিদের এসব এলাকার জন্য ডিও লেটার বা আধা সরকারি পত্র দিতে পারবেন। এ ছাড়া অন্যান্য কার্যক্রমেও নারী সংসদ সদস্যদের সম্পৃক্ত করার পরিকল্পনা করছে বিএনপি সরকার।