ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চট্টগ্রাম ওয়াসার এমডি হিসেবে দায়িত্ব গ্রহণ জানে আলম

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ১, ২০২৬, ০৭:২৮ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

প্রকৌশলী সেলিম মো. জানে আলম চট্টগ্রাম ওয়াসার নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

সোমবার (১ জুন) তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্বভার গ্রহণ করেন।

চট্টগ্রাম ওয়াসা সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার বিভাগের পরিচালক মিজ মনোয়ারা বেগমের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন প্রকৌশলী সেলিম মো. জানে আলম। এ উপলক্ষে চট্টগ্রাম ওয়াসার নবনির্মিত ভবনের তৃতীয় তলার বোর্ডরুমে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক মিজ মনোয়ারা বেগমকে সংবর্ধনা এবং নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলমকে স্বাগত জানানো হয়।

চট্টগ্রাম ওয়াসার সচিব মিজ শাহেদা ফাতেমা চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বর্তমান ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন, প্রকৌশল ও অর্থ), বাণিজ্যিক ব্যবস্থাপক, প্রধান প্রকৌশলী, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক দায়িত্ব গ্রহণের পর চট্টগ্রাম ওয়াসার চলমান উন্নয়ন কার্যক্রম, সেবার মানোন্নয়ন এবং গ্রাহকসেবাকে আরও গতিশীল করার বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

সভায় উপস্থিত কর্মকর্তারা নতুন ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বে চট্টগ্রাম ওয়াসার কার্যক্রম আরও আধুনিক ও জনবান্ধব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।