ঢাকা বুধবার, ১৫ জুলাই, ২০২৬

ফিলিপাইনে ৬.২ মাত্রার ভূমিকম্প অনুভূত

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০১:৪৪ এএম
ছবি : সংগৃহীত

পূর্ব-দক্ষিণ এশিয়ার দেশ ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৪ জুলাই) স্থানীয় সময় রাত ১১টা ৪৯ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলের ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত ফিলিপাইনের দক্ষিণ উপকূলে এ ভূমিকম্প আঘাত হানে।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সারাঙ্গানি এলাকার প্রায় ২১ মাইল (প্রায় ৩৪ কিলোমিটার) পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ৪২.২ মাইল (প্রায় ৬৮ কিলোমিটার) গভীরে।

উল্লেখ্য, ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে ফিলিপাইনজুড়ে এখন পর্যন্ত কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।