ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৩৩৪২ জন
জুলাই ৬, ২০২৬, ১০:২৩ এএম
ভেনেজুয়েলায় গত মাসে পর পর শক্তিশালী দুটি ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা আরও বেড়েছে। দেশটির সরকার জানিয়েছে, এখন পর্যন্ত ৩ হাজার ৩৪২ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ১৬ হাজার ৭৪০ জন।
বার্তাসংস্থা আনাদোলু বলছে, রোববার (৫ জুলাই) ভেনেজুয়েলার যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় জানায়, ভূমিকম্পের পর এখন পর্যন্ত...