জাপানের হনশুর নিকটবর্তী পূর্ব উপকূলে ৪.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবাবার (৬ জুলাই) দেশটির আবহাওয়া সংস্থা জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ) এ তথ্য নিশ্চিত করেছে।
জেএমএ জানায়, ভূমিকম্পটি জাপানের হনশু দ্বীপের পূর্ব উপকূলের কাছাকাছি অঞ্চলে সংঘটিত হয়। এর কেন্দ্রস্থল ছিল ৪০.৪৩৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ১৪১.৮৪৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে, যার গভীরতা ছিল ৬৭ কিলোমিটার।
প্রাথমিকভাবে মিয়াগি প্রিফেকচারের কিছু অংশে ভূমিকম্পের তীব্রতা জাপানি ভূমিকম্প স্কেলে ‘লোয়ার ৫’ পর্যন্ত অনুভূত হয়েছে বলে জানানো হয়েছে।
ভূমিকম্পের কেন্দ্র মোরিওকা শহর থেকে প্রায় ১০১ কিলোমিটার উত্তর-উত্তর-পূর্বে এবং হাচিনোহে শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার পূর্বে অবস্থিত ছিল।
স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন