× UCB Sticker Card
সোমবার, ০৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৭:০২ পিএম

১৬ জুলাই কি সরকারি ছুটি, যা জানা গেল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৭:০২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আগামী ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত বছরের ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত এক পরিপত্রে এই ঘোষণা দেওয়া হয়েছিল। দিবসটি ঘনিয়ে আসায় এটি সরকারি ছুটি কি না, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা শুরু হয়েছে।

এর আগে গত রোববার (৫ জুলাই) মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই দিবসের নানা কর্মসূচি ঘোষণা করেন। একই সঙ্গে তিনি জানান, আগামী ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ পালন করা হবে। তবে এদিন সরকারি ছুটি থাকবে কি না সে বিষয়ে কিছু জানানি তিনি।

তবে এবার দিবসটিতে সরকারি ছুটি থাকবে কি না, তা নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা স্পষ্ট করেছে সরকারি তথ্য। পরিপত্র অনুযায়ী, জুলাই শহীদ দিবসকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

সরকারি নিয়ম অনুযায়ী, ‘খ’ শ্রেণিভুক্ত দিবসগুলোতে কোনো সাধারণ বা নির্বাহী ছুটি থাকে না। এই শ্রেণির দিবস বলতে বোঝায়, যা জাতীয় ও আন্তর্জাতিকভাবে সরকারি উদ্যোগে উদযাপিত হবে, তবে তা ‘ক’ শ্রেণির দিবসের মতো ততটা জাঁকজমকপূর্ণ বা রাষ্ট্রীয় ছুটি সম্বলিত হয় না। সুতরাং, আগামী ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে কোনো সরকারি ছুটি থাকছে না।

এর আগে, ২০২৪ সালের ২১ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্র অনুযায়ী দিবস উদযাপনের এই শ্রেণিবিভাগ নির্ধারণ করা হয়েছিল। নবঘোষিত এই দুই দিবস (১৬ জুলাই ও ৫ আগস্ট) উপলক্ষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ইতিমধ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে বলে জানা গেছে।

Link copied!