× UCB Sticker Card
সোমবার, ০৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৭:৪৪ পিএম

শ্রীলঙ্কার কারাগারে বন্দিদের সংঘর্ষ, এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যু

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৭:৪৪ পিএম

নেগোম্বোর কারাগার। ছবি : সংগৃহীত

নেগোম্বোর কারাগার। ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর উপকণ্ঠে একটি কারাগারে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছেন।

সোমবার (৬ জুলাই) দেশটির এক সরকারি কর্মকর্তা এ তথ্য সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রাজধানী কলম্বো থেকে প্রায় ৩৫ কিলোমিটার (২২ মাইল) উত্তরে নেগোম্বোর কারাগারে এই অস্থিরতা গত রোববার শুরু হয় এবং সোমবারও তা অব্যাহত থাকে।

সরকারি মুখপাত্র চন্দনা হেরাথ বলেন, হতাহতের ঘটনা ঘটেছে, তবে স্থানীয় টেলিভিশন চ্যানেল হিরু-র প্রকাশিত নিহতের সংখ্যা তিনি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি।

টিভি প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে বন্ন্দি এবং কারা কর্মকর্তা—উভয়ই রয়েছেন।

কারাগারের মুখপাত্র এ.সি. গজনায়েকে জানান, সোমবার বন্দিদের মধ্যে সহিংসতা শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারা রক্ষীরা হস্তক্ষেপ করলে বন্দিরা তাদের ওপর হামলা চালায়।

তিনি আরও বলেন, কিছু বন্দি পালানোর চেষ্টা করেছিল, তবে তাদের প্রতিহত করা হয়।

নির্দিষ্ট সংখ্যা না জানালেও গজনায়েকে নিশ্চিত করেন যে এই সংঘর্ষে বেশ কয়েকজন কর্মকর্তা ও বন্দি নিহত হয়েছেন এবং অনেকে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্থানীয় প্রধান সরকারি হাসপাতালের এক কর্মকর্তা জানান, কারাগারের সংঘর্ষে আহত হয়ে ১০০ জনেরও বেশি মানুষকে ভর্তি করা হয়েছে। গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় তিনি নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য দেন। আহতদের অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

উল্লেখ্য, শ্রীলঙ্কার কারাগারগুলো দীর্ঘদিন ধরেই অতিরিক্ত ভিড়ের সমস্যায় ভুগছে। মাত্র ১০ হাজার ধারণক্ষমতার ব্যবস্থায় বর্তমানে ৩৯ হাজারেরও বেশি বন্দি গাদাগাদি করে রাখা হয়েছে।

Link copied!