× UCB Sticker Card
সোমবার, ০৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৮:৪৫ পিএম

ধর্মপাশায় কোমাই নদীতে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৮:৪৫ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় কোমাই নদীতে গোসল করতে নেমে ফজলু মিয়া (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সরিষাকান্দা ইসলামপুর গ্রামের মৃত ফালু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৬ জুলাই) দুপুর আনুমানিক দেড়টার দিকে বাড়ির পশ্চিম পাশ দিয়ে বয়ে যাওয়া কোমাই নদীতে গোসল করতে যান ফজলু মিয়া। এ সময় নদীর পাশে কয়েকজন শিশু বল দিয়ে খেলছিল। খেলার একপর্যায়ে বলটি নদীতে পড়ে গেলে তিনি সেটি তুলে আনতে সাঁতরে যান। কিছু দূর যাওয়ার পর হঠাৎ পানিতে ডুবে নিখোঁজ হন।

ঘটনার পরপরই পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন নদীতে নেমে এবং জাল ফেলে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ অনুসন্ধানের পর বিকেল সাড়ে ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদ উল্ল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Link copied!