× UCB Sticker Card
রবিবার, ০৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ১০:২৫ পিএম

চলতি মাসেই টানা ৩ দিনের ছুটির সুযোগ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ১০:২৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আগামী ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হলে চলতি মাসেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা তিন দিনের ছুটির সুযোগ তৈরি হতে পারে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) ‘জুলাই শহীদ দিবস’ পালিত হবে। এদিন সরকারি ছুটি ঘোষণা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর পরের দুই দিন— ১৭ জুলাই (শুক্রবার) ও ১৮ জুলাই (শনিবার)—সাপ্তাহিক ছুটি।

ফলে ১৬ জুলাই সরকারি ছুটি ঘোষণা করা হলে সাপ্তাহিক ছুটিসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা তিন দিনের ছুটি উপভোগের সুযোগ পাবেন।

তবে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে সরকারি ছুটি থাকবে কি-না এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারি করা হয়নি।

Link copied!