আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ
জুলাই ৫, ২০২৬, ০৬:৪৪ পিএম
আসন্ন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগস্টে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা ৪ দিনের ছুটির সুযোগ তৈরি হতে পারে।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ আগস্ট (বুধবার) সাধারণ ছুটি থাকবে। পরের দিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার) সরকারি অফিস খোলা থাকলেও, ২৮ ও ২৯ আগস্ট যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।...