× UCB Sticker Card
রবিবার, ০৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৯:০৭ পিএম

যেসব কারণে নরওয়েকে কখনও হারাতে পারেনি ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৯:০৭ পিএম

নেইমার-ভিনিসিয়ুস ও হলান্ড । ছবি: সংগৃহীত

নেইমার-ভিনিসিয়ুস ও হলান্ড । ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলের পরাশক্তি ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন সেলেসাওদের দাপটে এক সময় থরথর করে কাঁপত বিশ্বের বড় বড় দলগুলো। কিন্তু ফুটবল বিশ্বের এক অদ্ভুত পরিসংখ্যান হলো, শক্তিশালী ব্রাজিল নরওয়ের বিপক্ষে আজও জয়হীন। ফুটবলের এই পরিসংখ্যান নিয়ে রীতিমতো ধাঁধায় পড়ে যান সমর্থক থেকে শুরু করে বিশ্লেষকরা।

ফুটবল বিশ্বে যেখানে ব্রাজিলের দাপট আকাশচুম্বী, সেখানে নরওয়ের মতো দলের বিপক্ষে জয় না পাওয়াটা বড় এক বিস্ময়। দুই দলের চারবারের দেখায় দুবার জিতেছে নরওয়ে, বাকি দুটি ম্যাচ হয়েছে ড্র। আজ যখন আবারও এই দুই দল মুখোমুখি, তখন ফুটবলপ্রেমীদের মনে প্রশ্ন জেগেছে—ঠিক কী কারণে ব্রাজিল বারবার ব্যর্থ হয়েছে নরওয়েকে হারাতে?

এই দ্বৈরথের সূচনা ১৯৮৮ সালে, ওসলোতে। প্রীতি ম্যাচ দিয়ে শুরু হওয়া লড়াইয়ে ১-১ ড্রয়ের মাধ্যমে ব্রাজিলের নরওয়ে-ভীতি জন্ম নেয়। ১৯৯৭ সালে মারিও জাগালোর দলের তারকাখচিত ব্রাজিলকে ৪-২ ব্যবধানে হারিয়ে রীতিমতো স্তব্ধ করে দেয় নরওয়ে।

এরপর ১৯৯৮ বিশ্বকাপের সেই মাহেন্দ্রক্ষণ—মার্সেইর স্টেড ভেলোড্রোমে নরওয়ের কাছে ২-১ গোলের সেই বিখ্যাত পরাজয় আজও ব্রাজিলিয়ান সমর্থকদের কাছে দুঃস্বপ্ন হয়ে আছে। সর্বশেষ ২০০৬ সালের প্রীতি ম্যাচেও ১-১ ড্রয়ের মাধ্যমে ভাগ্য বদলাতে ব্যর্থ হয় ব্রাজিল।

শারীরিক সক্ষমতা : নরওয়ের খেলোয়াড়দের শারীরিক শক্তি এবং উচ্চতা ব্রাজিলের কারিগরি দক্ষতার জন্য সবসময়ই এক বড় চ্যালেঞ্জ ছিল। বিশেষ করে সেট-পিস এবং লং বলের ক্ষেত্রে নরওয়ে তাদের শারীরিক শ্রেষ্ঠত্ব কাজে লাগাতে ওস্তাদ।

মেন্টাল ব্লক : ফুটবল বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন জয় না পাওয়ার কারণে ব্রাজিলিয়ানদের মধ্যে এক ধরনের ‘মেন্টাল ব্লক’ কাজ করে। মাঠের লড়াই শুরুর আগেই এক ধরনের অস্বস্তি আর চাপ তাদের স্বাভাবিক ফুটবল খেলায় বাধা দেয়।

রক্ষণাত্মক কৌশল : ব্রাজিলের বিপক্ষে নরওয়ে বরাবরই নিজেদের রক্ষণভাগ জমাট রেখে পাল্টা আক্রমণে (কাউন্টার অ্যাটাক) বিশ্বাসী। এই সুশৃঙ্খল রক্ষণব্যুহ ভাঙতে গিয়েই বারবার নিজেদের রক্ষণে ফাঁক তৈরি করে ব্রাজিল, আর সেই সুযোগটিই কাজে লাগায় নরওয়ে।

প্রস্তুতির ভিন্নতা : ঐতিহাসিকভাবে ব্রাজিলিয়ানরা যেভাবে ল্যাটিন বা ইউরোপের বড় দলগুলোর বিপক্ষে খেলতে অভ্যস্ত, নরওয়ের মতো দলের খেলার ধরন তাদের চেয়ে অনেকটাই ভিন্ন। এই ভিন্নধর্মী কৌশলের সঙ্গে খাপ খাইয়ে নিতে ব্রাজিল বরাবরই সংগ্রাম করেছে।

দীর্ঘ ২০ বছরের অপেক্ষা শেষে আজ আবারও মুখোমুখি ব্রাজিল ও নরওয়ে। ফুটবল কি আবারও ইতিহাসের পুনরাবৃত্তি দেখবে, নাকি ব্রাজিল তাদের দুই দশকের পুরনো ক্ষতে প্রলেপ দিয়ে নতুন ইতিহাস গড়বে? আজ রাতের লড়াইয়ের দিকেই এখন তাকিয়ে পুরো ফুটবল বিশ্ব।

Link copied!