বিশ্বকাপের ১ মাস আগেই স্কুলে ছুটি ঘোষণা, দেশজুড়ে তীব্র সমালোচনা
মে ৯, ২০২৬, ০৩:২৮ পিএম
ফুটবল বিশ্বকাপ সামনে রেখে নির্ধারিত সময়ের প্রায় ৪০ দিন আগেই শিক্ষাবর্ষ শেষ করার ঘোষণা দিয়েছে মেক্সিকো সরকার। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে দেশজুড়ে তীব্র সমালোচনা ও ক্ষোভ তৈরি হয়েছে।
অভিভাবক, শিক্ষাবিদ ও ব্যবসায়ী সংগঠনগুলো বলছে, এতে লাখো শিক্ষার্থীর পড়াশোনা ক্ষতিগ্রস্ত হবে এবং পরিবারগুলো বাড়তি চাপে পড়বে।
শুক্রবার (৮ মে) দেশটির শিক্ষামন্ত্রী মারিও ডেলগাডো...