× UCB Sticker Card
রবিবার, ০৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৮:২৪ পিএম

সাংবাদিকের সঙ্গে মেসির প্রেমের গুঞ্জন!

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৮:২৪ পিএম

লিওনেল মেসির সঙ্গে সাংবাদিক সোফি মার্তিনেজ। ছবি : সংগৃহীত

লিওনেল মেসির সঙ্গে সাংবাদিক সোফি মার্তিনেজ। ছবি : সংগৃহীত

আর্জেন্টিনার জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক সোফি মার্তিনেজকে ঘিরে আবারও আলোচনায় ফুটবল বিশ্বের অন্যতম তারকা লিওনেল মেসি। বিভিন্ন সময় মেসির সাক্ষাৎকার নেওয়া এবং দুজনের আন্তরিক মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে।

সম্প্রতি একটি ম্যাচ শেষে সোফি মার্তিনেজের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মেসির হাস্যরসাত্মক মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দেয়। গুঞ্জনের প্রসঙ্গ টেনে মেসি মজা করে বলেন, ‘যদি তোমার দিকে তাকাই, তবে ওরা বলবে কেন তাকালাম, আর যদি কথা বলি, তবে বলবে কেন কথা বললাম?’

জবাবে সোফি মেসিকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘তার এই মন্তব্য তার কাছে অনেক গুরুত্বপূর্ণ।’

তবে দুজনের কেউই ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কোনো ধরনের আনুষ্ঠানিক মন্তব্য করেননি। এমনকি প্রেমের গুঞ্জনের পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণও পাওয়া যায়নি।

বিশ্বকাপের সেই আবেগঘন মুহূর্ত

২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালের আগে সোফি মার্তিনেজের একটি সাক্ষাৎকার বিশেষভাবে আলোচনায় আসে। প্রশ্ন করার পরিবর্তে তিনি মেসিকে বলেন, বিশ্বকাপ জিতুন বা না জিতুন, আর্জেন্টিনাবাসীর কাছে তিনি এমন একজন মানুষ, যিনি কোটি মানুষকে স্বপ্ন দেখিয়েছেন। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং দর্শকদের আবেগাপ্লুত করে।

সাংবাদিকতার পাশাপাশি ফ্যাশনেও আলোচিত

সোফি মার্তিনেজ মাঠ, অনুশীলন কেন্দ্র ও স্টুডিও থেকে নিয়মিত তারকাদের সাক্ষাৎকার নিয়ে পরিচিতি পেয়েছেন। ক্যামেরার সামনে উপস্থাপনা ও মার্জিত ফ্যাশন সেন্সের জন্যও তিনি সমান জনপ্রিয়। কর্পোরেট পোশাকের সঙ্গে আধুনিক স্টাইলের সমন্বয় তার ফ্যাশনের অন্যতম বৈশিষ্ট্য।

বহুমুখী প্রতিভার অধিকারী

সাংবাদিকতার বাইরে রান্না, ভ্রমণ ও ফিটনেস নিয়েও আগ্রহী সোফি। তিনি জনপ্রিয় রিয়েলিটি শো ‘মাস্টারশেফে’ অংশ নিয়ে প্রশংসা কুড়িয়েছেন। সুযোগ পেলেই বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সেই অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। ফিটনেস সচেতন সোফির স্টাইল ও ব্যক্তিত্বও সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচিত।

Link copied!