× UCB Sticker Card
বুধবার, ০১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মনিরুজ্জামান, মালয়েশিয়া প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০২:০৪ পিএম

মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নিয়োগে ‘ওয়ান স্টপ সেন্টার’ চালুর সিদ্ধান্ত

মনিরুজ্জামান, মালয়েশিয়া প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০২:০৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ ও ব্যবস্থাপনা আরও সমন্বিত, কার্যকর এবং সুশাসনভিত্তিক করার লক্ষ্যে নতুন দিকনির্দেশনা নির্ধারণ করেছে সরকার। এ উদ্দেশ্যে উপপ্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদির সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ মন্ত্রিসভা কমিটির বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

গতকাল মঙ্গলবার (৩০ জুন) এক বিশেষ বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে জাহিদ হামিদি বলেন, বিদেশি কর্মী বিষয়ক মন্ত্রিসভা কমিটির সদস্যপদ ও কার্যপরিধি চূড়ান্ত করার পাশাপাশি বিদেশি কর্মী ব্যবস্থাপনার ওয়ান স্টপ সেন্টারের সমন্বয় মানবসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালনার বিষয়ে সম্মত হয়েছে।

তিনি জানান, শিল্পখাতের প্রকৃত চাহিদার ভিত্তিতে বিদেশি শ্রমশক্তির প্রয়োজনীয়তা পুনর্মূল্যায়ন করা হবে, যাতে কর্মী নিয়োগ আরও বাস্তবসম্মত ও কার্যকর করা যায়।

একই সঙ্গে সরকার বিদেশি কর্মীর ওপর নির্ভরশীলতা কমাতে স্থানীয় কর্মীদের অংশগ্রহণ বৃদ্ধি, দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং শিল্পখাতে স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

জাহিদ হামিদি বলেন, সরকারের লক্ষ্য হলো বিদেশি কর্মী ব্যবস্থাপনাকে আরও দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা। একই সঙ্গে শিল্পের চাহিদা, জাতীয় নিরাপত্তা এবং মালয়েশিয়ার নাগরিকদের কর্মসংস্থানের সুযোগের মধ্যে ভারসাম্য বজায় রাখা।

তিনি আরও বলেন, দেশের স্বার্থ এবং জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সরকারের প্রতিটি পদক্ষেপ গ্রহণ করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!